সিলেট

বিয়ানীবাজারে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ৪ জন গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:১১ · ১৯১ ভিউ

সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী এবং আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—পৌর ছাত্রলীগের কর্মী ফতেহপুর গ্রামের তারেক আহমদ মুসা (২৫), উপজেলা ছাত্রলীগ কর্মী মাথিউরা গ্রামের এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা, চোরাগোপ্তা হামলা ও অরাজকতা ঠেকাতে উপজেলাজুড়ে বিশেষ সতর্কতা ও সাঁড়াশি অভিযান চালাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে এই চারজনকে গ্রেফতার করা হয়।

এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, ঝটিকা মিছিল কিংবা যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ