সিলেট

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · রাত ৯:৫৪ · ২৩৪ ভিউ

সিলেট নগরের পৃথকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।

সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে সাতটার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ (১৮)। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরেকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ