সিলেট

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ
জাহিদুল ইসলাম জাহিদ
জৈন্তাপুর প্রতিনিধি · শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · রাত ৮:২৭ · ১৭৮ ভিউ

সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্রে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিবরিয়া আহমদ।

জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সহসভাপতি মাহবুব জামান আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক লাকি আক্তার নুপুর, বিভাগীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান, সিলেট বিভাগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হামিদা আক্তার শশী, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জৈন্তাপুর জোনপ্রধান নাছির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিলেট জেলা ফারিয়া ফার্মাসিউটিক্যালসের সভাপতি মাসুক আহমদ, উপজেলা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম বাবু ও নাজিম উদ্দিন নাজিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমদ।

সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমদ, সহসভাপতি আলিম উদ্দিন ও কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা বেগম ও রোজিনা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই চেতনাকে ধারণ করে অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবাধিকার রক্ষা, অসহায় মানুষের সহায়তা এবং সমাজের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি মানুষের মৌলিক অধিকার রক্ষায় আগামী দিনে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলার সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ