সিলেট

পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১ নভেম্বর ২০২৬ · রাত ৮:৫৩ · ১৭৩ ভিউ

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৫৭ জন (অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পত্রে বর্ণিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকে, তবে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বর মধ্যে হার্ডকপি এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এআইজি মো. সাইফুল্লাহ জাগো নিউজকে বলেন, চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ