সিলেট

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ৩ অক্টোবর ২০২৬ · রাত ৯:১৩ · ১২৫ ভিউ

সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের একদিন পর এবার চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। মামলায় আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইশবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাজ্জাদুর রহমান সেজু বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১ এবং তারিখ ২ অক্টোবর ২০২৬।

মামলায় ভুরকী গ্রামের আব্দুল ওয়াহিদ টিটন (৪১), কবির আলী (৩০), মাসুক মিয়া (৪৬), ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ছেলে রায়হান আহমদ অভি (২৪), রজাক আলী (৩৭), লুৎফুর রহমান বাবুল (৫৩), আব্দুল হাই (৪২), আসকির আলী (৪৪), নুরুল হক (৬০), ইসরাইল আলী (৪৫), আজির উদ্দিন (৬২), রবিন রহমান (২৩), আব্দুল আহাদ (৪১), আব্দুল ওয়াহিদ (২৯), জাকের আহমদ (২৪), মঈন উদ্দিন (৫৫), নূর উদ্দিন (৩৫), শাহিন আহমদ (৩৬), মেহেদী হাসান সাহেদ (২৮), নজির আহমদ (২৮), আতিকুর রহমান (৩৫), সুজন আলী (২৩), নুরুল আমিন (৪৬), জমির হোসেন (২৮), বশিরপুর গ্রামের নুরুল আমীন (৫২), লেইনকাটা নোয়াগাঁও গ্রামের নাজিম উদ্দিন (৩০), ভুরকী গ্রামের আবু বক্কর (৩৫), সামছুল হক (২৮), সোলেমান আহমদ (৩১), রহমত আলী মামুন (৪৩), রাসেল আহমদ (২৮), আব্দুল বারী স্বপন (৫০) ও আব্দুল্লাহ (৩২)কে আসামি করা হয়েছে।

মামলায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

সংঘর্ষের সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ভুরকী ও ইশবপুর গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে।

এর আগে ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এর একদিন পর চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের হলো।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ