সিলেট

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · শনিবার, ৩ অক্টোবর ২০২৬ · রাত ১০:৪১ · ১৪৪ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা থেকে বালি আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার তেলিজুরি এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় শ্রমিকরা জানান, শনিবার দুপুরে বড়গাং নদীতে নৌকা থেকে বালি আনলোড করছিলেন নাজিম উদ্দীন। এ সময় হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ