একুশে বাংলা

মুসল্লিদের দুর্ভোগ লাঘবে ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ৩ অক্টোবর ২০২৬ · রাত ৮:১৪ · ১৪৯ ভিউ

বৃষ্টি ও প্রচণ্ড রোদের সময় মুসল্লিদের দুর্ভোগ কমানোর পাশাপাশি জানাজার মরদেহ রাখার সুবিধার্থে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নতুন টিনের ছাউনি নির্মাণ করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে ছাউনিটি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ মো. গোলজার হোসেন, সহসভাপতি মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী সেন্টু, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম এবং মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয় মুসল্লিরা জানান, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ও জানাজার সময় বৃষ্টি কিংবা তীব্র রোদের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে জানাজার মরদেহ রাখার জন্যও পর্যাপ্ত ছাউনি ছিল না।

নতুন ছাউনি নির্মাণের ফলে ঈদ ও জানাজার সময় মুসল্লিদের অপেক্ষা করা এবং মরদেহ রাখার ক্ষেত্রে সুবিধা হবে বলে জানান তারা।

সম্পর্কিত সংবাদ