সিলেট

কাগজপত্র ছাড়াই সড়কে যানবাহন, জৈন্তাপুরে ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৩৯ · ১৭০ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিজিবি ও পুলিশের সহায়তায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ছয়টি মামলা করা হয়।

পরে এসব মামলার বিপরীতে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ