সুনামগঞ্জ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:৫৪ · ১৮৫ ভিউ

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার পাঁচজন ও পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিন ও রাতে ছাতক থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর ছেলে কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪) রয়েছেন। তাঁরা ছাতক থানার মামলা নং-৩৮ (৮) ২০২৬-এর আসামি।

একই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মোতালেব (২০) এবং আনোয়ার মিয়ার ছেলে শিবলু মিয়া (১৯) ছাতক থানার মামলা নং-৩৭ (৮) ২০২৬-এর আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬) ছাতক থানার মামলা নং-১৬ (৮) ২০২৬-এর আসামি হিসেবে গ্রেপ্তার হন।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার আমির হোসেনের ছেলে জমিরুল হক (২৫) জিআর-৫২/২৬ (ছাতক) মামলায় এবং মুক্তারপুর গ্রামের মৃত ছমির আলীর ছেলে, বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা আকবর আলী (২৫) জিআর-২৮২/২৩ (ছাতক) মামলায় গ্রেপ্তার হয়েছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিন ও রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ