সিলেট

রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ১৯ আগস্ট ২০২৬ · রাত ৯:৫১ · ১৬২ ভিউ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বিশাল র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় এই সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়।

তিনি আরও বলেন, স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি সদস্য সাহসিকতার পরিচয় দিয়েছেন। আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতার সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মুহাম্মদ, নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, এমদাদ বক্স, কাওসান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য আব্দুল জলীল, আব্দুল মনাফ, সালেক আহমেদ, রুমেল আহমদ রোশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশি এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।

উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার আমিনুর রহমান আমিন ও জুয়েল আহমদ, দক্ষিণ সুরমার আব্দুল মালিক মল্লিক ও মো. নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জের জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথের নুরুজ্জামান ও আশিকুর রহমান রানা, গোয়াইনঘাটের আহমদ হুমায়ুন জামাল, ওসমানীনগরের লয়লুছ আলী, বালাগঞ্জের সাবুল আহমদ ও আব্দুল মুকিত, জৈন্তাপুরের শাহজাহান ও আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জের এডভোকেট আলাউদ্দিন, গোলাপগঞ্জের মওদুদ আহমদ সুমন, বিয়ানীবাজারের আফজল আহমদ এবং কানাইঘাটের ফারুক আহমদসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

বক্তারা আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ