প্রবাস

মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ · রাত ১২:১৯ · ১৩১ ভিউ

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে দেশটির কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।

প্রবাসী সূত্রে জানা গেছে, ২২ জুলাই ২০২৬ মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া-এর সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান (Mr. Hafidz Bin Othman) এবং কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি, তাদের বিভিন্ন সমস্যা এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল বন্দিদের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে কারা কর্তৃপক্ষ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ হাইকমিশন আশা প্রকাশ করেছে, এ ধরনের নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের কল্যাণ এবং প্রয়োজনীয় সেবাপ্রাপ্তি আরও নিশ্চিত হবে।

সম্পর্কিত সংবাদ