সুনামগঞ্জ শহর থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ শহর থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকা থেকে ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ উম্মে জামিলা সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মাওলানা মুবাল্লিগ হুসাইনের মেয়ে এবং দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি হাজারীগাঁও মাদরাসার হিফজ বিভাগের ছাত্রী।

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে শহরের জেল রোডের কাঁচাবাজার গুদারাঘাট সড়কের মোড় থেকে সে নিখোঁজ হয়। এই ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সুনামগঞ্জ শহরের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়ার পথে উম্মে জামিলা নিখোঁজ হয়। দুপুরের পরও সে মাদরাসায় না পৌঁছালে এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু সব জায়গায় সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে আকুল হয়ে পড়েছেন তার বাবা-মা ও স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে সব ধরনের অনুসন্ধান কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

উম্মে জামিলার পিতা মাওলানা মুবাল্লিগ হুসাইন তাঁর মেয়ের সন্ধান পেতে প্রশাসনসহ সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই কিশোরীর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অবিলম্বে পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর: ০১৭৪৪-৭৪১৮৯৯ (নিখোঁজ ছাত্রীর পরিবার)

অথবা নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff