সর্বশেষ :
সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: হাইয়েস-ট্রাক সংঘর্ষে চালক গুরুতর আহত নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসন: সংসদে যাচ্ছেন কারা, তালিকা জানাল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অধ্যাপক মকসুদ আলীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে ওএসডি ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৯৪৯ কোটি ৪০ লাখ টাকা ৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

সংরক্ষিত নারী আসন: সংসদে যাচ্ছেন কারা, তালিকা জানাল বিএনপি

সংরক্ষিত নারী আসন: সংসদে যাচ্ছেন কারা, তালিকা জানাল বিএনপি

একুশে সিলেট ডেস্ক

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরোক্ষ ভোটের এই নির্বাচনে ভোটের জন্য ১২ মে তারিখ রাখা হলেও পদ্ধতিগত কারণে ভোটাভুটির আর দরকার হবে না। অর্থাৎ, দল যাদের মনোনয়ন দিচ্ছে, বাছাইয়ে বাদ না পড়লে তাদের এমপি হওয়া কার্যত নিশ্চিত।

মনোনীতরা হলেন–
সেলিমা রহমান শিরিন সুলতানা রাশেদা বেগম হীরা রেহানা আক্তার রানু নেওয়াজ হালিমা আরলী মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন বিলকিস ইসলাম সাকিলা ফারজানা হেলেন জেরিন খান নিলোফার চৌধুরী মনি নিপুণ রায় চৌধুরী জীবা আমিনা খান মাহমুদা হাবিবা সাবিরা সুলতানা সানসিলা জেবরিন সানজিদা ইসলাম তুলি সুলতানা আহমেদ ফাহমিদা হক আন্না মিনজ সুবর্ণা সিকদার শামীম আরা বেগম স্বপ্না শাম্মী আক্তার ফেরদৌসী আহমেদ বীথিকা বিনতে হোসাইন সুরাইয়া জেরিন মানসুরা আক্তার জহরত আদিব চৌধুরী মমতাজ আলো ফাহিমা নাসরিন আরিফা সুলতানা সানজিদা ইয়াসমিন নাদিয়া পাঠান পাপন শওকত আর আক্তার মাধবী মারমা সেলিনা সুলতানা রেজেকা সুলতানা

রিজভী বলেন, “এই ৩৬ জন বিএনপি এবং বিএনপি জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। আপনাদের সকলকে ধন্যবাদ।”

মনোনয়ন পেলেন যারা, কারা তারা

বিএনপির মনোনয়নে যারা এবার সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন, তাদের মধ্যে সেলিমা রহমান বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য।

এর আগেও তিনি দুবার সংরক্ষিত আসনের এমপি হয়েছেন এবং ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ।

২০০৮ সালে সাধারণ নির্বাচনে বরিশালে প্রার্থ হয়ে সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন সেলিমা রহমান।

এবারের মনোনীতদের মধ্যে মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরিন সুলতানা ২০০১ সালের অষ্টম সংসদেও এমপি হয়েছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের স্ত্রী।

সাবেক এমপিদের মধ্যে রাশেদা বেগম হীরা (২০০১, ২০০৮); রেহানা আক্তার রানু (২০০১, ২০০৮); বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম (২০০১), মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান (২০০১), বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি (২০০৮), মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমেদ (২০০১), মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার (২০০৮) এবারও সংসদে যাচ্ছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও দলের সাবেক নেতাদের পরিবারের মধ্যে বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বোন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে ও গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ।

সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিলা ফারজানা, প্রয়াত বিএনপিনেতা শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং সাবেক হুইপ এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি পদের মনোনয়ন পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), সাবিরা সুলতানা (যশোর-২) ও সানসিলা জেবরিনও (শেরপুর-১) সংরক্ষিত আসনের এমপি হয়ে সংসদে যাচ্ছেন।

প্রথমবারের মত মনোনয়ন পাওয়া মোছাম্মত ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জীবা আমিনা খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, মাহমুদা হাবিবা বিএনপির মিডিয়া সেলের সদস্য, ফাহমিদা হক বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুবর্ণা সিকদার গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, সুরাইয়া জেরিন রনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শামীম আরা বেগম স্বপ্না কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার প্রথম নারী পিপি।

আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজও প্রথমবারের মত সংসদে যাচ্ছেন। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস হিসেবে কাজ করেছেন।

নতুনদের মধ্যে মানসুরা আক্তার বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানজিদা ইয়াসমিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন কলেজের সদ্য বিদায়ী সদস্য সচিব।

এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন; ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) সেলিনা সুলতানা নিশিতা, ইডেন কলেজ ছাত্রদলের নেতা ও ছাত্রদলের রাজিব-আকরাম কমিটির যুগ্ম সম্পাদক শওকত আরা আক্তারও মনোনয়ন পেয়েছেন।

সংরক্ষিত আসনের মনোনয়ন পাওয়া মুন্সিগঞ্জের মমতাজ আলো মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাহিমা নাসরিন মুন্নী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অ্যাডভোকেট মাধবী মারমা বান্দরবান জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক।

নতুন মনোনীতদের মধ্যে রেজেকা সুলতানা দলের কোনো পদে না থাকলেও পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় আছেন বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।

আলোচনায় থাকলেও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ জায়গা পাননি মনোনীতদের তালিকায়।

এদিকে স্বতন্ত্র এমপিদের একজন জানান, তাদের পক্ষ থেকে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁইয়ের নাম মনোনীত করা হেয়ছে।

এরপর কী

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে এবার।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে।

নিয়ম হল, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে আর ভোটের আর প্রয়োজন হয় না।

প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff