দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সারদ আলী ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষই জমিটির ওপর নিজেদের দাবি করে আসছিলেন। ঘটনার দিন সারদ আলীর লোকজন ধান শুকানোর জন্য খলা তৈরি করতে গেলে সুজন মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে মুলুক মিয়া (৫০), সুজন মিয়া (৪৫), আব্দুর রাজ্জাক (৩০), আলমগীর হোসেন (৩২), ভোজন মিয়া (৪০), আব্দুল কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুক্তাদির (১৯) ও ইয়াসিন মিয়া (১৪)সহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, আহত ৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff