সর্বশেষ :
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯ পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

মুনতাহা হত্যা মামলার আসামির মৃত্যুর খবর ‘গুজব’

মুনতাহা হত্যা মামলার আসামির মৃত্যুর খবর ‘গুজব’

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে স্ট্যাটাস দিয়ে মুনতাহা হত্যা মামলার আসামী কুতুবজান বিবি মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে। প্রকৃত পক্ষে কুতুবজান বিবি ওই মামলার আসামি নন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালকুদার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার পর হতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামী কুতুবজান বিবি ইন্তেকাল করেছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে কুতুবজান বিবি ওই মামলার কোন আসামী নয়। মূলত তিনি ওই মামলার গ্রেফতারকৃত আসামী আলিফজানের মা।

কুতুবজান বিবি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে অদ্য সকাল ১০টার দিকে কানাইঘাটের চাউরা গ্রামে মৃত আকবর আলীর ছেলে ও তার আপন ছোট ভাই অলিউর রহমান বাড়ীতে ইন্তেকাল করেছেন।

পুলিশ আরও জানায়, আলোচিত এই মামলার সকল গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff