সর্বশেষ :
গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ গোয়াইনঘাটে গরুর পা কাটা নিয়ে একুশে সিলেটে সংবাদ প্রকাশ, অভিযুক্ত হিফজুর আটক পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশে খোঁড়া ছিল কবর

ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও

ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতকে এক ব্যবসায়ীর ৪১ লাখ ২০ হাজার টাকা নিয়ে তার দুই ব্যবসায়িক অংশীদার উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত চাইলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় প্রতিকার চেয়ে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বুলবুল আহমদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে এবং ছাতক পৌরশহরের মন্ডলীভোগ এলাকার ‘সিয়াম এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।

অভিযুক্তরা হলেন— সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হলহলিয়া চরগাঁও গ্রামের মো. আলী আহমদের ছেলে মাহমুদ হাসান এবং সিলেট নগরীর টিলাগড় কালাসিল এলাকার বাসিন্দা মমিনুর রহমান পাটোয়ারি। অভিযোগ রয়েছে, মাহমুদ হাসান বর্তমানে সিলেটের শাহপরান থানাধীন বটেরতল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মাহমুদ হাসান ও মমিনুর রহমান পাটোয়ারির সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বে একটি চুক্তি করেন বুলবুল আহমদ। ওই চুক্তির ভিত্তিতে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে তাদের কাছে মোট ৪১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি। তবে নির্ধারিত সময়ে পাওনা টাকা পরিশোধ না করে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন।

এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি।

ভুক্তভোগী বুলবুল আহমদ জানান, গত ৮ মার্চ পাওনা টাকার বিষয়ে মাহমুদ হাসানকে ফোন করলে তিনি টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টাকা চাইলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

উপায়ান্তর না দেখে গত ১০ মার্চ মাহমুদ হাসান ও মমিনুর রহমান পাটোয়ারির নাম উল্লেখ করে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff