নিউজ ডেস্ক
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে শাহাদাতবরণকারী বীর কৃতিসন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। শহিদ ওয়াসিম ব্রিগেডের সভাপতি কামরুজ্জামান জুবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— শহিদ ওয়াসিম ব্রিগেডের যুগ্ম সম্পাদক ওয়াহিদ মুরাদ, রফিকুল ইসলাম খান মিলন, মাসুদ আহমেদ, শামীম মোল্লা, আবদুল সালাম, আবদুল জলিল, নুরুল আমিন, আক্তার হোসেন মিন্টু, সাইফুল ইসলাম রামিম, কাজী রঞ্জু, জাফর ইকবাল, নয়ন আহমেদ, শফি উল্লাহ স্বপন ও নুরে আলম রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের সেই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শহীদদের আদর্শকে পাথেয় করে সংগঠনটি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply