সুনামগঞ্জ

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিজয়ী বিএনপি প্রার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ · রাত ১০:৫৪ · ১৫৪ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের তোফায়েল আহমদ খান।

সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের মোহাম্মদ শিশির মনির।

সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বি রয়েছেন স্বতন্ত্র আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নূরুল ইসলাম নূরুল। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মো. সামছ উদ্দিন।

সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম।

কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ