সুনামগঞ্জ-৫: অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে কলিম উদ্দিন মিলনের জয়

সুনামগঞ্জ-৫: অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে কলিম উদ্দিন মিলনের জয়

একুশে সিলেট ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগেও তিনি তিনবার এই আসন থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় তার শক্তিশালী জনভিত্তি এবং দলের সাংগঠনিক তৎপরতা এই বিশাল বিজয়ে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে আসনের ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff