রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ · রাত ৮:৪৮ · ৩১৩ ভিউ

একুশে সিলেট ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শোকসভা শুরু হবে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এরমধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

সম্পর্কিত সংবাদ