সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

একুশে সিলেট ডেস্ক

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতারা অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। এতে দুই দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর ধরে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এই সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং পারস্পরিক সহযোগিতায় ফলপ্রসূ সাফল্য এসেছে যা সত্যিই উদযাপনের যোগ্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে চীন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে আমরা একটি বড় সুযোগ হিসেবে নিচ্ছি।’

তিনি আরও জানান, চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা, বিভিন্ন খাতে যৌথ কার্যক্রম এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও সংস্কৃতি সব ক্ষেত্রেই প্রসারিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ৫০ বছরের কূটনৈতিক মাইলফলক দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff