সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

দোয়ারাবাজারে চাঁদাবাজকে ধরে পুলিশে দিল জনতা

দোয়ারাবাজারে চাঁদাবাজকে ধরে পুলিশে দিল জনতা

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ফয়সাল আলম জীবন নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে তুলে দেন স্থানীয়রা। আটক জীবন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারের মৃত সামছুল আলমের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) একই গ্রামের মৃত আমজাদ আলী মাস্টারের ছেলে ফখর উদ্দিন বাদী হয়ে আটক ফয়সাল আলম জীবনকে প্রধান আসামি করে দু’জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) সন্ধ্যারাতে ধৃত ফয়সাল আলম জীবন একই গ্রামের প্রাবাসী ফখর উদ্দিনের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভূক্ত প্রধান আসামি ফয়সাল আলম জীবনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff