সুনামগঞ্জ

শান্তিগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ · সন্ধ্যা ৭:৩৯ · ১৬৭ ভিউ

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন।

সম্পর্কিত সংবাদ