সিলেট

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · রাত ৮:০১ · ১৬৩ ভিউ

গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি ও দালালচক্রের মাধ্যমে ঘুষ আদায়ের অভিযোগে সিলেট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়ে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক সুবেল আহমদ জানান, বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ