সুনামগঞ্জ

সুনামগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ · রাত ৮:০৩ · ১৬৫ ভিউ

সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ধারা ৬(২) অনুযায়ী এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এ সময় সুনামগঞ্জ সদর থানার পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, শব্দদূষণকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ