মৌলভীবাজার

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

মনসুর আহমদ
মনসুর আহমদ
বড়লেখা প্রতিনিধি · রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:২২ · ১৩৯ ভিউ

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (৩০) ও জুনেদ আহমদ (১৯)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় হৃদয় আহমদ (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বড়লেখার দক্ষিণভাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাব উদ্দিনের বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় সাহাব উদ্দিন (৪৬), মো. সোহেল আহমদ বটল (৩৩) ও আবু সুফিয়ান (তাম্বুল) (৩২)কে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাহাব উদ্দিনকে ৩ দিনের, মো. সোহেল আহমদ বটলকে ৭ দিনের এবং আবু সুফিয়ানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ