সিলেট

শাহজালাল উপশহরে তরুণীকে আটকে পুলিশে দিল জনতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:৩৭ · ১৭৯ ভিউ

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় একটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে রানী আক্তার রূপা (২০) নামের এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন ওই তরুণী। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে রাত ১১টা পর্যন্ত তাকে আটকে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা কর্তৃক আটক ওই তরুণীকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ (এসএমপি অ্যাক্ট)-এর ৮৯ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ