রাজনীতি

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ · রাত ১০:১২ · ৩৮২ ভিউ

সুযোগ পেলেই যারা গত দেড় বছর রাস্তা অবরোধ করেছে আজকেও তারা শিক্ষার্থীদের উসকে দিয়ে রাজনৈতিক ফয়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক জিএস পদপ্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তোমাদের সঙ্গে অন্যায় হলে তার প্রতিবাদ আমিও করব। একইভাবে তোমাদের যেন কেউ অন্যায়ের সঙ্গে যুক্ত করতে না পারে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এটি খেয়াল রাখবে। এইচএসসি বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার অনুরোধ রইল।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে মন্তব্য করে শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের একদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোক বিভিন্নভাবে উসকাচ্ছে মিছিল-মিটিংয়ের জন্য।

কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। গতকালকে পরীক্ষাটি দুর্যোগের মধ্যে নেওয়া উচিত হয়নি। পাশাপাশি তোমরাও পরীক্ষা সম্পন্ন করেছ।

সম্পর্কিত সংবাদ