চাকরী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১৩ জুলাই ২০২৬ · ৬:৪৩ এএম · ১৬০ ভিউ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকাভিত্তিক ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ১৩ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ডেপুটি সেক্রেটারি জেনারেল
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), এনজিও, রেডক্রস-রেড ক্রিসেন্ট বা উন্নয়ন সংস্থায় ন্যূনতম ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ১০ বছর কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
১৩ জুলাই ২০২৬ তারিখে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুজন রেফারেন্সের নাম ও যোগাযোগের তথ্য, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা
চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
৬৮৪-৬৮৬, রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ তারিখ
১৩ জুলাই ২০২৬

সম্পর্কিত সংবাদ