সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার

ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাজন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার পুত্র। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঝিগলী স্কুল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টারত অবস্থায় রাজন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, গ্রেফতারকৃত রাজন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং একাধিক মামলার নিয়মিত আসামি। ছাতক থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অস্ত্র আইনের জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং -৪৩/২৬, জিআর নং-৭৩/২৬ এবং দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলা নং-০৮/২৫ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনি প্রক্রিয়া এড়াতে পলাতক ছিল।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff