সর্বশেষ :
চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক প্রবাসী অধ্যুষিত দশঘর ইউপি নির্বাচন: ভোটের হাওয়া ছড়াচ্ছে গ্রাম থেকে প্রবাসে জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষা ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার ফুটবলের বিশ্বমঞ্চে আজ প্রথম বাঁশি ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’!

গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’!

স্টাফ রিপোর্টার
সিলেটের গোয়াইনঘাট সীমান্তের চোরাচালান জগতে এক রহস্যময় নাম ‘শ্যাম কালা’। মাঝেমধ্যে পণ্য ধরা পড়ে, আটক হন বাহক কিংবা চালক। কিন্তু পর্দার আড়ালে থেকে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এই ‘মাফিয়া’ বরাবরই থেকে যান ধরাছোঁয়ার বাইরে। গত ২ জুন সালুটিকর পুলিশ ফাঁড়ির অভিযানে ভারতীয় পণ্যসহ গাড়ি আটকের ঘটনায় আবারও আলোচনায় এই শীর্ষ চোরাকারবারি। জনমনে এখন একটাই প্রশ্ন—চুনোপুঁটিরা ধরা পড়লেও রাঘববোয়াল শ্যাম কালা কি তবে আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন?

গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিবের নেতৃত্বে একটি চৌকস দল ফাঁড়ি সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। একটি সন্দেহভাজন গাড়িকে সিগন্যাল দিলে শুরু হয় নাটকীয়তা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও আটক হন চালক ইকরামুল হক রানা। জব্দকৃত গাড়িতে মেলে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক চালক রানা অকপটে স্বীকার করেছেন, উদ্ধারকৃত মালামালের প্রকৃত মালিক এলাকার শীর্ষ চোরাকারবারি শামসুদ্দিন কালা ওরফে ‘শ্যাম কালা’। গোয়াইনঘাট ও সালুটিকর সীমান্ত এলাকায় যার ইশারা ছাড়া চোরাচালানের একটি পাতাও নড়ে না বলে চাউর রয়েছে। চোরাচালান সিন্ডিকেটের এই নেপথ্য নায়ক দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে সীমান্ত এলাকায় নিজের আধিপত্য বজায় রেখেছেন। যদিও পুলিশ বলছে তারা নিশ্চিত নয় ‘কোন কালা’ এই ঘটনার সাথে জড়িত, তবে স্থানীয়দের কাছে এই নাম অতি পরিচিত।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সিলেটের স্থানীয় গণমাধ্যম কর্মী ও সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে আলোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন, ‘মালামালসহ চালক ধরা পড়ল, কিন্তু মূল হোতা শ্যাম কালা কেন এখনো অধরা?’ নেপথ্যের গডফাদারদের আড়াল করার কোনো চেষ্টা চলছে কি না, তা নিয়েও নেটিজেনরা সরব হয়ে উঠেছেন।

সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিব বলেন, চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা কাউকে ছাড় দেব না। জব্দকৃত মালামাল গণনা শেষ হলে নিয়মিত মামলা হবে।

এখন দেখার বিষয়, সালুটিকর পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি শ্যাম কালার ডেরায় আঘাত হানতে পারে কি না, নাকি বরাবরের মতো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন এই শীর্ষ চোরাকারবারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff