সর্বশেষ :
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে অনলাইন ক্যাসিনো: সর্বস্বান্ত যুবসমাজ ও প্রবাসীর স্ত্রীরা ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন দিরাইয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুরঞ্জিত সূত্রধর ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম

রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন

রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন

স্টাফ রিপোর্টার

সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ঘাতক মো. হাবিল (২৫) কে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে নগরীর রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা।

আটককৃত হাবিল নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।

পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেন

কোতোয়ালী মডেল থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনু্ল জাকির বলেন,  ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে এবং তার কাছ থেকে একাট ধারালো চাকু উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff