সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে নারীসহ তিন ডাকাত আটক

সুনামগঞ্জে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে নারীসহ তিন ডাকাত আটক

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির পথরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক নারীসহ তিন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লালপুর ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর এলাকার শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে লালপুর ব্রিজের নিকটবর্তী নির্জন স্থানে পৌঁছালে একদল ডাকাত তার পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় শহীদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের আরফিননগর এলাকার আব্দুল মুছাব্বিরের ছেলে এনামুল হক বাদশা (৩৫), তেঘরিয়া পুকুরপাড় এলাকার নুরমান রশিদের ছেলে শামিনুর ইসলাম শিমুল (২০) এবং উত্তর আরফিননগর এলাকার জমির হোসেনের স্ত্রী নিকতারা বেগম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, এনামুল হক বাদশার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নির্দেশনায় এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, এনামুল হক বাদশার কাছ থেকে একটি চাকু, শামিনুর ইসলাম শিমুলের কাছ থেকে একটি সুইচ গিয়ার এবং নিকতারা বেগমের কাছ থেকে আক্রান্ত ব্যক্তির চোখে নিক্ষেপের উদ্দেশ্যে রাখা প্রায় ২০০ গ্রাম গুঁড়া মরিচ জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, আটককৃতরা একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff