সুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১০ মে ২০২৬ · সন্ধ্যা ৭:৩৫ · ৩২৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আখি আক্তার (১৫) ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় রোদে শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

সম্পর্কিত সংবাদ