সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতির খবর পেয়ে জাতীয় সংসদের অধিবেশন থেকে ছুটি নিয়ে সরেজমিন পরিস্থিতি দেখতে হাওর এলাকায় ছুটে যান স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার সকালে তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর এলাকায় অবস্থিত পাকনার হাওর পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ছনুয়ার হাওর ও ডাকুয়ার হাওরও পরিদর্শন করেন। এ সময় তিনি প্লাবিত হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। বিস্তীর্ণ ধানক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মুখে হতাশার ছাপ দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার একাধিক হাওরের বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক তাদের বছরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। ফলে পুরো এলাকায় উদ্বেগ ও দুশ্চিন্তার পরিবেশ বিরাজ করছে।

এ সময় স্থানীয় কৃষকেরা সংসদ সদস্যের কাছে হাওরাঞ্চলের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা বেড়িবাঁধের স্থায়ী সমাধান, হাওর থেকে ফসল পরিবহনের জন্য সাবমার্সিবল সড়ক নির্মাণ, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, কৃষকদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ এবং বালুছড়া নদী খননের দাবি জানান। সংকটকালীন সময়ে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য কৃষকেরা সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে এমপি কামরুজ্জামান কামরুল ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।” পাশাপাশি তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত এবং জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য কর্মকর্তা রামকুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য সামছুজ্জামান ধন মিয়া, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, ভীমখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহিছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff