সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে ভালোবাসার টানে ঘর বাঁধা এক তরুণ দম্পতির জীবনের গল্প অকালেই থেমে গেল। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় অভিমানে বিষপান করে একসঙ্গে না ফেরার দেশে চলে গেলেন মনিকা বেগম (১৮) ও মাহফুজ (১৯)।

রবিবার (২৬ এপ্রিল) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজের সাথে মনিকা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমত কিংবা বাধা উপেক্ষা করেই মাত্র পাঁচ মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বজনদের দেওয়া তথ্যমতে, বিয়ের পর শুরুর দিনগুলো সুখে কাটলেও সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কিছুটা মনোমালিন্য দেখা দেয়।

পরিবার জানায়, রবিবার দুপুরে কোনো এক সময় তারা দুজনেই বিষপান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। তবে সিলেটে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

ছেলের অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজের পিতা আজিজুর রহমান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়েছিল। মাহফুজের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে রেফার করা হয়।

মাত্র পাঁচ মাসের ব্যবধানে একজোড়া তরুণ প্রাণের এমন করুণ বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff