সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ১১ ব্যারেল পেট্রোল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে চৌধুরী ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. সোহেল চৌধুরী (৩৫)কে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী ওই এলাকার মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ পুলিশ ফোর্স সহায়তা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আহমদাবাদ এলাকায় একটি মুদির দোকানে পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ওসি রতন শেখ জানান, মুদির দোকানটি পেট্রোল বিক্রির লাইসেন্স বা প্রমাণপত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৬ মাসের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff