সর্বশেষ :
এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর… সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল, ভারতের বিবৃতি ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ ২ জন পশ্চিমবঙ্গে গ্রেফতার সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট : গ্রেফতার নেই বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও রাতের অভিযানে জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ৩

ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ ২ জন পশ্চিমবঙ্গে গ্রেফতার

ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ ২ জন পশ্চিমবঙ্গে গ্রেফতার

একুশে সিলেট ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে চালানো অভিযানে বনগাঁ এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ওসমান হাদিকে হত্যা করে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ভারতের বিভিন্ন স্থানে বিচরণ করে এবং অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff