দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বারুংকা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শাহ আলম (২৫) বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শাহ আলম বারুংকা গ্রাম থেকে মোটরসাইকেলে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff