সুনামগঞ্জ

সুনামগঞ্জের দুর্গম ৪৫১ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে: ডিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ · রাত ১০:৪২ · ১৫৫ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ৪৫১টি দুর্গম এলাকায় ভোটকেন্দ্রকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে। এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ শান্তিপূর্ণ একটি জেলা। এখানে রাজনৈতিক বায়োল্যান্স তেমন নেই। তবে দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা ও নির্বাচনী সামগ্রী আনা-নেওয়া অনেক কষ্টকর। এসব এলাকায় বায়োল্যান্স হলে দ্রুত পৌঁছানো সম্ভব হবে না, কিংবা রেকর্ডপত্র সংরক্ষণ করা কঠিন হবে। সেই কারণেই হাওরের দুর্গম এলাকায় ৪৫১টি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

তিনি আরও বলেন, দূরের ও দুর্গম এলাকায় যদি কোনো ধরণের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়, আমাদের পৌঁছাতে সময় লাগবে। সেই জন্য সিসি ফুটেজের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ