সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদন্ড

সুনামগঞ্জে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পান্ডারগাঁও গ্রামে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে লিটন মিয়া নামের এক যুবকের মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন আহমদ ওরফে লিটন মিয়া সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা (১৮) বেগমের সাথে প্রেমের সম্পর্ক ছিলো অভিযুক্ত লিটন মিয়ার। ২০২৪ সালের ২৮ এপ্রিল মেয়ে তমা আক্তার বাড়িতে একা রেখে স্ত্রী ও অন্য সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান ফরিদ আহমদ। পরদিন ২৯ এপ্রিল রাত ৮ টার দিকে রান্নাঘর থেকে বিবস্ত্র অবস্থায় তমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করলে ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক লিটন মিয়াকে আটক করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ ও তথ্য প্রযুক্ত সহায়তায় তমা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে লিটন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ মামলা শুনানী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় অভিযুক্ত লিটন মিয়াকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকার অর্থ দন্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এদিকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠাদিত হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো.শামছুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff