রাজনীতি

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১০ নভেম্বর ২০২৫ · সন্ধ্যা ৭:৩৫ · ১২৩ ভিউ

একুশে সিলেট ডেস্ক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

তিনি বাসসকে বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না।
খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে।

সে ক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিন্ধান্ত নিতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা।

সম্পর্কিত সংবাদ