জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ · সন্ধ্যা ৭:০১ · ১২৩ ভিউ

একুশে সিলেট ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট; সঙ্গে যোগ দিয়েছে বিমানবাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় অবশ্য বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমান বন্দরের ৮ নম্বর গেট এলাকায় কার্গো মালামালে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে।

সম্পর্কিত সংবাদ