সুনামগঞ্জ

জামালগঞ্জের সাবেক চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ · সন্ধ্যা ৭:০৪ · ১৫৩ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দুইটার দিকে জামালগঞ্জের সাচনা বাজারের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় এবং এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলার সিআইডির চার্জশিটভুক্ত আসামি ইকবাল আল আজাদ।

ওসি জানান, আজ মঙ্গলবার বিকেলের মধেই আদালতে সোপর্দ করা হবে ইকবালকে।

সম্পর্কিত সংবাদ