সুনামগঞ্জ

তাহিরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ · সন্ধ্যা ৭:২২ · ১৮৬ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৪ জুন ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

চেয়ারম্যানের ছোট ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি সিলেটের একটি মামলার আসামি।

সম্পর্কিত সংবাদ