সুনামগঞ্জ

সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৩ জুন ২০২৫ · রাত ৯:৪৪ · ১২৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার কমিটির অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের যৌথ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়৷

সিনিয়ন আইনজীবী শামসুর রহমানকে আহ্বায়ক ও আমিরুল হককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পাবলিক প্রসিকিউটর মল্লিক মইন উদ্দিন সোহেল, সিনিয়ন আইনজীবী মাসুক আলম, তৈয়বুর রহমান বাবুল,আব্দুল হক, শেরেনূর আলী, এমদাদ হোসেন রঞ্জ, ড. জিয়াউর রহিম শাহীন, সালেহ আহমদ, জহুরা বেগম, শাহীনুর রহমান শাহীন, মোশাহিদ আলী, কামলা হোসেন-২, মকসুদুল হক জোহা। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করেন হাইকমান্ড।

সম্পর্কিত সংবাদ