সুনামগঞ্জ

অপরিচ্ছন্ন খাবার পরিবেশন: পানসীসহ দুই রেস্টুরেন্টে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ · রাত ৯:৪০ · ১২৫ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টসহ দুটি রেস্টুরেন্টকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে এই দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।

জানা গেছে, অপরিচ্ছন্নতার দায়ে পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং রাজধানী রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, শহরের এই দুইটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং রাজধানী রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ