সুনামগঞ্জ

সুনামগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ · বিকেল ৫:৫৯ · ১৫৯ ভিউ

শামসুল কাদির মিছবাহ (মুন্সি) সুনামগঞ্জ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের হাছনগর ইসলামী সেন্টার থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

সংগঠনের এইচ আরডি সম্পাদক হাফেজ আবু সুফিয়ান ত্বোহা’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম, সাবেক অফিস সম্পাদক আব্দুস সত্তার মামুন ও আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলা,গুম খুনের মাধ্যমে ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু ৪৮ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে ছাত্রশিবির আরও মজবুত হয়েছে। কোনো ষড়যন্ত্র ছাত্রশিবিরের অগ্রযাত্রা রুখতে পারবে না বলে জানান নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ