সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

‘জামায়াতের ব্যাপারে জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে’

‘জামায়াতের ব্যাপারে জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত মানবতার মুক্তি সনদ আল-কুরআন ও রাসুল (সা.)-এর হাদীসের আলোকে সমাজ গঠন করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। সমাজের পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। জামায়াত দায়িত্বশীলদের সমাজে নেতৃত্ব দেয়ার যোগ্য এবং তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর জামায়াতের ব্যাপারে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যা বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য এক অমিত সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। মানুষকে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত করতে হবে।

তিনি শনিবার রাতে সিলেট মহানগরীর পেশাজীবী-১ থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর অ্যাডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা এফ.কে.এম. শাহজাহান।

সম্মেলনে থানার অন্তর্গত সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff