সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

একুশে সিলেট ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে।

এ সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চান পররাষ্ট্র উপদেষ্টা।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। কী ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না।

তিনি বলেন, পররাষ্ট্রসচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে, সেখানে আমরা আলোচনা করব কী কী অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে। আর কী কী বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff